নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
(ক) সদস্যপদ হইতে পদত্যাগ,
(১) পার্টির যেকোনো সদস্য ওয়ার্ড কমিটির নিকট লিখিত চিঠির মাধ্যমে পদত্যাগ করতে পারবেন। তবে তিন মাস পর প্রথম সপ্তাহে জেলা কমিটি পদত্যাগপত্র গ্রহণ করে ফিরতি চিঠি প্রদান করলে পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। অধীনস্থ কমিটির সম্মতিতে তিন মাসের মধ্যে সদস্য তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারবেন।
(খ) সদস্যপদ পদ শূন্য,
(১) কোনো সদস্য মৃত্যুবরণ করলে, অথবা অন্য কোনো রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনে যুক্ত হলে, কিংবা সর্বোচ্চ আদালত কর্তৃক রাষ্ট্রদ্রোহ, অর্থপাচারসহ রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত হলে তার সদস্যপদ শূন্য হবে।