নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
v তফসিল ও প্রচারণা,
§ প্রথম
ধাপ,
Ø ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী বছর বা অধিবর্ষের পরবর্তী দ্বিতীয় বছর জাতীয়
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে (প্রতি ৪ বছর পরপর)।
Ø প্রথম ধাপে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা জনসাধারণের মধ্যে নির্বাচনী প্রচারণা করতে পারবে না।
Ø প্রতীক প্রকাশের পর নির্বাচনের এক সপ্তাহ পূর্বে উপজেলা নির্বাচন অফিসার উপজেলা অডিটরিয়াম বা
কনফারেন্স হলে প্রার্থীদের প্রধান বিশেষণ সংক্ষেপে উপস্থাপন করবেন এবং প্রার্থীদের
বিস্তারিত তথ্য এক কপি করে প্রথম ধাপের ভোটারদের প্রদান করবেন।
Ø নির্বাচনের ৬ দিন, ৪
দিন ও ২ দিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে প্রথম
ধাপের সকল ভোটারদের উপস্থিতিতে উপজেলা অডিটিডিয়াম বা যথাস্থা নে প্রার্থীদের
নির্বাচনী ইশতেহার ও ডিবেট আয়োজন করা হবে, যা উপজেলার মিডিয়া, উপজেলা নির্বাচন অফিসের ফেসবুক ও ওয়েবসাইটে (লাইভ ইউটিউব লিংক) সরাসরি সম্প্রচার করা হবে। পার্বত চট্টগ্রামে জেলায়
পর্যায়ে অনুষ্ঠিত হবে।
Ø বাংলাদেশ
ব্যাপি একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে,
Ø তফসিল ঘোষণা,
· ডিসেম্বর মাসের ১৭ তারিখ: তফসিল ঘোষণা করা হবে।
· ডিসেম্বর মাসের ১৯ তারিখের মধ্যে প্রার্থী বা
প্রার্থীর পক্ষে নিজ উদ্যোগে পোস্টার ব্যানার সহ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ
করবে, নতুবা ২১ তারিখের মধ্যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার অধীনে অপসারণ করে ফুটেজ
সংরক্ষণ করা হবে। (প্রতিটি পোস্টার বাবদ ৫ টাকা, ব্যানার বাবদ ১০০ টাকা করে এবং অন্যান্য
প্রচার সামগ্রী বাবদ ৫০০ টাকা করে প্রার্থী বা প্রার্থীর পক্ষের
ব্যক্তিকে জরিমানা করা হবে।)
· ডিসেম্বর মাসের ২৮ তারিখ: মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ (সরাসরি বা অনলাইনে মনোনয়নপত্র প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচন অফিসে দাখিল করবেন।)
· জানুয়ারি মাসের ০৪ তারিখ: সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক প্রাথমিক মনোনয়নপত্রের তথ্য যাচাই ও অনুসন্ধান প্রতিবেদন রিটার্নিং অফিসারের নিকট দাখিল।
· জানুয়ারি মাসের ০৮ তারিখ:
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। (৩
দিনের মধ্যে যেকোনো একদিন অফিস টাইমে প্রার্থীকে সরাসরি উপস্থিত হয়ে রিটার্নিং অফিসারের
নিকট তাঁর তথ্যের সত্যতা উপস্থাপন করতে হবে। তবে প্রার্থী জেলে থাকলে এবং সর্বনিম্ন
ছয় মাসের সাজা প্রাপ্ত না হলে তাঁর পক্ষে কেউ সত্যতা উপস্থাপন করতে পারবে।)
· জানুয়ারি মাসের ১০ তারিখ: মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল
দায়ের শেষ তারিখ, এবং ১৫ তারিখের মধ্যে নিষ্পত্তি।
· জানুয়ারি মাসের ১৭ তারিখ: প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ
· জানুয়ারি মাসের ১৯ তারিখ: প্রতীক প্রদানের কার্যক্রম সম্পন্ন হবে।
· জানুয়ারি মাসের ১৯-২৪ তারিখ: মধ্যে ২দিন করে গ্যাপ দিয়ে
৩ দিন নির্বাচনী আচরণবিধি ও লঙ্ঘনে শাস্তি, জরুরী যোগাযোগ নম্বর এবং উত্তম
জনপ্রতিনিধির বৈশিষ্ট্য ও সুফলের গুরুত্ব মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে।
· জানুয়ারি মাসের ২৪ তারিখ: সকাল ৮টা পর্যন্ত ঘরোয়া প্রচারণা ও ডিবেট অনুষ্ঠানে
অংশগ্রহণ করতে পারবে। তবে স্থানীয় পর্যায়ে মিছিল, র্যালি বা সমাবেশ করতে পারবে না
এবং জনসাধারণের মধ্যে নির্বাচনী প্রচারণা করতে পারবে না।
· জানুয়ারি মাসের ২৫ তারিখ: সকাল ৮টায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Ø প্রথম ধাপের প্রার্থীদের মধ্য থেকে জাতীয় সংসদ নির্বাচনের
জন্য ২ জন প্রার্থী নির্বাচিত হবেন।
§
দ্বিতীয় ধাপ,
Ø প্রথম ধাপ নির্বাচনের পর ‘ফাস্ট পাস্ট দ্য পোস্ট’ ভোটিং সিস্টেমে দ্বিতীয় ধাপের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Ø বিজয়ী ২ জন প্রার্থী প্রথম ধাপের নির্বাচনী প্রতীকে দ্বিতীয় ধাপের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ১ জন প্রার্থী
নির্বাচিত হবেন।
Ø নির্বাচনের ৯ দিন ও ৩
দিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে উপজেলার ওয়েবসাইটে র্যাংকিংয়ের
লিস্টে থাকা ১০ জন করে সকল নাগরিকের (ষষ্ট শ্রেণীর শিক্ষার্থী থেকে বড় ব্যবসায়ী)
উপস্থিতিতে উপজেলা অডিটিডিয়াম বা যথাস্থানে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার, ডিবেট
ও প্রশ্ন উত্তর পর্ব আয়োজন করা হবে, যা উপজেলার মিডিয়া, উপজেলা নির্বাচন অফিসের ফেসবুক ও ওয়েবসাইটে (লাইভ ইউটিউব লিংক) সরাসরি সম্প্রচার করা হবে। পার্বত চট্টগ্রামে জেলায়
অনুষ্ঠিত হবে।
Ø ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার তত্ত্বাবধানে ইউনিয়নের সব থেকে বড় মাঠে প্রার্থীদের
সাথে সমন্বয় করে মাঝে অন্তত ৪ দিন গ্যাপ দিয়ে যেকোনো ২ দিন ইউনিয়ন পরিষদের সকল ভোটারদের
আমন্ত্রণ করে প্রার্থীদের জন্য নির্বাচনী ইশতেহার ও আলোচনার আয়োজন করা হবে, ইউনিয়ন
পরিষদের ফেসবুক ও ওয়েবসাইটে (লাইভ ইউটিউব লিংক) সরাসরি সম্প্রচার করা হবে।
Ø বাংলাদেশ
ব্যাপি একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে,
Ø তফসিল,
· জানুয়ারি মাসের ২৫-৩১ তারিখ: ঘরোয়া প্রচারণায় অংশগ্রহণ
করতে পারবে, অন্যদিকে আপিল থাকলে মীমাংসা করা হবে।
· ফেব্রুয়ারি মাসের ১ তারিখ: জনসাধারণের কাজে ও চলাচলে বিঘ্ন না ঘটিয়ে স্থানীয়
পর্যায়ে যথাস্থানে সমাবেশ, মিছিল, র্যালি, সমাবেশ, পোস্টার, লিফলেট, মাইকিং ইত্যাদি
বৃহৎ নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে।
·
ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ: সকাল ৮টা পর্যন্ত প্রচারণা করতে পারবে।
·
ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ: সকাল ৮টায় ২য় ধাপের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত
হবে।